ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক শাহজালাল রতন আর নেই

ফেনী প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৪, ০৬:৩৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৬:৩৪

ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার শাহজালাল রতন (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে কুমিল্লার ট্রমা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

শাহ জালাল রতন ফেনী প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি ছিলেন। সমকালের আগে দৈনিক বাংলা, যায়যায়দিন এবং দৈনিক যুগান্তরেও সাংবাদিকতা করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা অবস্থায় দৈনিক বাংলার ঢাবির প্রতিনিধি হিসেবে এই পেশায় যুক্ত হন।  স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ফেনীর মফস্বল শহরে সাংবাদিকতায় থিতু হয়েছেন।

তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া গ্রামের বাসিন্দা। পেশাগত জীবনের ৪০ বছর ফেনীর রামপুরার পাটোয়ারী বাড়িতে বসবাস করেছেন। ওই বাড়ির প্রয়াত ফেনী পৌরসভার সাবেক চেয়ারম্যান আবু বক্কর তার শ্বশুর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক শাহীনা আক্তার, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলামসহ ফেনী সাংবাদিক ইউনিয়ন ও ফেনী রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।

শুক্রবার সকাল ৯টায় তার প্রথম জানাজা শহরের রামপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মসজিদ প্রাঙ্গণে, সকাল সাড়ে ৯টায় ফেনী প্রেস ক্লাবে প্রাঙ্গণে ও ১১টায় মরহুমের নিজ বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের পদুয়া শিলরী গ্রামে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী