বাংলা‌দেশে আশ্রয় নিয়েছে আরও ৭ বিজিপি সদস্য

বান্দরবান ও কক্সবাজার প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫১

বান্দরবানের তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে ভয়াবহ গোলাগুলি চলছে। ৩ দিন ধরে চলমান গোলাগুলিতে কম্পিত পুরো সীমান্ত এলাকা। গোলাগুলির ভয়াবহতায় প্রাণ বাঁচা‌তে গত রা‌তে আবা‌রও নতুন ক‌রে বাংলাদেশে আশ্রয় নি‌য়ে‌ছে ৭ জন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বি‌জি‌পি) সদস‌্য। এ নি‌য়ে মোট আশ্রিত সদস‌্য দাঁড়া‌লো ১১৩ জ‌নে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকা‌লে বি‌জি‌বির জনসং‌যোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে ভয়াবহ গোলাগুলির কারণে র‌বিবার সকালে ১৪, দুপুরে ৬ ও বিকালে ৩৮ জন এবং সোমবার সকালে ৩৭, দুপু‌রে ১১ ও রা‌তে আরেও ৭ জনসহ মোট ১১৩ জন এখন পর্যন্ত আশ্রয় নেয়। তারা সবাই নাইক্ষ‌্যংছ‌ড়ির ঘুমধুম ও কক্সবাজা‌রের উখিয়া বিজিবির তত্ত্বাবধানে রয়েছেন।

তি‌নি আরও জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে এবং সার্বক্ষ‌ণিক তা‌দের খোঁজখবর রাখ‌ছে।

স্থানীয়রা জানায়, সারা রাত ধ‌রে চ‌লে গোলাগু‌লি। রা‌তে যুদ্ধবিমান থে‌কে মর্টার‌ শেল নি‌ক্ষে‌পের কথাও জানান স্থানীয়রা। এর আগে, সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপু‌রে এক‌টি মর্টার শেল বাংলা‌দেশ সীমানায় প্রবেশ ক‌রে ঘ‌রের চা‌লের ওপর পড়‌লে ঘটনাস্থ‌লেই এক নারীসহ দুজন নিহত হয়। বর্তমা‌নে সেখানে থমথ‌মে অবস্থা বিরাজ কর‌ছে।

তিন দিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে তমব্রু রাইট ক্যাম্প এলাকায় মিয়ানমারের সরকারি বাহিনী ও দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই চলছে। পাশাপাশি কক্সবাজারের উখিয়া উপজেলার আনজুমানপাড়া, ধামনখালী ও রহমতবিল সীমান্তের ওপারে ঢেঁকিবুনিয়া ও উংচি বান এলাকায় থেমে থেমে গোলাগুলি, মর্টার শেল ও বোমাবর্ষণের ঘটনা ঘটছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের