পুলিশের সঙ্গে হকারদের দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৭

ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় পুলিশের সঙ্গে হকারদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ কয়েকজন হকার আহত হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে ফুটপাত থেকে হকার উচ্ছেদ কার্যক্রম চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম সিটি করপোরেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নগরীর নিউমার্কেট স্টেশন রোডের উভয় পাশ ‘হকারমুক্ত’ রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সিটি করপোরেশন। কিন্তু উচ্ছেদের তিন দিন না যেতেই আবারও হকারদের দখলে চলে যায় ফুটপাত। সোমবার বিকালে পুনরায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে যান সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা। এ সময় তাদের বাধা দেন হকাররা। পুলিশ এগিয়ে এলে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় হকারদের। দফায় দফায় চলা সংঘর্ষ সন্ধ্যায় নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, ফুটপাত থেকে হকার উচ্ছেদকালে অবৈধ দখলদারদের হামলায় তিন পুলিশ ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের চার কর্মী আহত হন। হকাররা দুটি ডাম্প ট্রাক, একটি পিকআপ ও বিদ্যুৎ উপ-বিভাগের একটি লিফট ভাঙচুর করেছে।

নজরুল ইসলাম নামের এক হকার দাবি করেছেন, ‘বিকাল ৩টার দিকে সংঘর্ষ শুরু হয়। দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ১৫-২০ জন হকার আহত হয়েছেন। এর মধ্যে দুই হকার গুলিবিদ্ধ হয়েছেন।’

তবে দুই হকার গুলিবিদ্ধ হওয়ার তথ্য জানা নেই বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা। তিনি বলেন, ‘ফুটপাত থেকে হকার উচ্ছেদে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। হকারদের ছোড়া ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। দুই হকার গুলিবিদ্ধ হওয়ার তথ্য আমার জানা নেই।’

সংঘর্ষে অন্তত ১৫-২০ জন হকার আহত হয়েছেন বলে অভিযোগ
 
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেম বলেন, ‘ফুটপাত দখলে রাখা হকারদের সরাতে গেলে তারা আমাদের ওপর হামলা করেছে। হকারদের হামলায় পুলিশসহ সিটি করপোরেশনের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০-১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। আমাদের চার-পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে তারা। আমরা এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবো।’

সংঘর্ষের পর চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, নিউমার্কেট মোড় থেকে ফলমন্ডিতে পুনর্দখল ঠেকাতে সোমবার অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী, চৈতী সর্ববিদ্যা ও মো. সাব্বির রহমান সানি। বিকালে এই অভিযানে হামলা চালিয়েছে হকাররা।

উচ্ছেদ অভিযান সম্পর্কে ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, ‘সড়ক, নালা ও ফুটপাত দখল করা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি আমরা। এ সময় অবৈধ দখলদাররা বাধা দিলে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুনর্দখল ঠেকাতে মনিটরিং চলমান থাকবে।’

 

/এএম/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম