বাবার মরদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষার কেন্দ্রে মেমেসিং

রাঙামাটি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৪

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ঘরে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মেমেসিং মারমা নামে এক পরীক্ষার্থী।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে ধর্ম বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছে ওয়াগ্গা ইউনিয়নের কৃকিমারা পাড়া এলাকার বাসিন্দা এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থী।

মেমেসিং মারমার বাবা উপাচিং মারমা (৪৭) সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে কুকিমারা পাড়ায় নিজ বাড়িতে মারা যান। তিনি পেশায় কৃষক। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন বলে জানান কুকিমারা এলাকার কারবারি চিংসুই মং মারমা।

কারবারি চিংসুই মং মারমা আরও জানান, মেমেসিং মারমা বাবার একটি কিডনি অনেক আগে হতে নষ্ট ছিল। তিনি এক ছেলে এক মেয়ে নিয়ে কৃষি কাজ করে সংসার চালাতেন। তার মেয়ে বাবার লাশ রেখে মঙ্গলবার এসএসসি পরীক্ষায় অংশ নেন। মেয়ের পরীক্ষা শেষে বিকালে ধর্মীয় কাজ শেষে তাকে কুকিমারা শ্মশানে দাহ করা হবে।

ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা জানান, মেমেসিং মারমা ২০২৪ সালের চলমান এসএসসি পরীক্ষায় ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী