গরমের শুরুতেই বেঁকে গেলো রেললাইন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ মার্চ ২০২৪, ২৩:৪০আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২৩:৪০

গরম আসতে না আসতেই এর প্রভাব পড়লো রেললাইনে। কম তাপমাত্রাতেও ঢাকা-সিলেট রেলপথের ১৫ ফুট রেললাইন বাঁকা হয়ে গেছে।

রবিবার (০৩ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলস্টেশনের কিছুটা দূরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাইন মেরামত করে দেন রেলওয়ের কর্মীরা। তবে ওই সময়ে ট্রেনের শিডিউল না থাকায় চলাচলে কোনও ধরনের ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছেন রেলওয়ে সংশ্লিষ্টরা।

রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে রেললাইন বেঁকে যাওয়া স্বাভাবিক। দিনের স্বাভাবিক তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস হলে রেললাইনে সেটা ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তাপমাত্রা বেশি হলে রেলের পাত প্রসারিত হয়ে বেঁকে যাওয়ার ঝুঁকি থাকে।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান তারেক বলেন, ‘ঢাকা-সিলেট রেলপথের আজমপুর-মুকুন্দপুর এলাকায় ১৫ ফুটের মতো লাইন বাঁকা হয়ে গিয়েছিল। রেলপথের দায়িত্বে থাকা লোকজন দুপুর ২টার দিকে বিষয়টি জেনে তাৎক্ষণিকভাবে মেরামত করে দেন।’

আজ জেলার তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে তবু কেন রেললাইন বেঁকে গেলো এমন প্রশ্নের জবাবে সহকারী নির্বাহী প্রকৌশলী বলেন, ‘এখনও তেমন গরম পড়েনি, এটা সত্য। তবে কম গরমেও রেললাইন বাঁকা হতে পারে। বিশেষ করে রেলপথের যেসব স্থানে বাঁক আছে, সেখানে কম গরমেও লাইন বাঁকা হতে পারে। এ ব্যাপারে চালকদের সতর্কতার সঙ্গে ট্রেন চালাতে বলেছি আমরা।’

/এএম/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী