কুমিল্লা সিটি নির্বাচন

চলছে শেষ মুহূর্তের প্রচারণা, হামলা-ভাঙচুরের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
০৫ মার্চ ২০২৪, ০১:৫৪আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০২:১৪

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থীরা। তবে ভোট যতই ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে মাঠ। সোমবার (৪ মার্চ) সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর মালিকানাধীন নিশা টাওয়ারে ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলা চালানো হয়েছে তার উঠান বৈঠকে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মনিরুল হক সাক্কু এদিন লক্ষ্মীপুর ও নতুন চৌধুরীপাড়া এলাকায় গণসংযোগ করেছেন। গণসংযোগে তিনি বলেন, আমরা উঠান বৈঠকে ছিলাম। এ সময় এক ছেলে বোরকা ও হিজাব পরে ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়া আমার নিশা টাওয়ারে ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিচার চাই।

সোমবার বিকালে বাস প্রতীকের মেয়র প্রার্থী তাহসিন বাহার সূচনা রাজাপাড়া, উনাইসার, থিরাপুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি বলেন, কুমিল্লায় সিটি নির্বাচন ঘিরে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে যারা অপরাজনীতি করে এবং যাদের অভিযোগের প্রবণতা বেশি তারা অভিযোগ নিয়েই ব্যস্ত থাকে। তারা শুধুই নির্বাচনকে কেন্দ্র করে শহরে আসে। বিপদের সময় মানুষের পাশে থাকে না। আমার মনে হয় নির্বাচন শেষ হলে তারা আবার চলে যাবে, অভিযোগও বন্ধ হয়ে যাবে।

এদিন ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নগরীর অশোকতলা, বালুধুম এলাকায় গণসংযোগ করেন। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর ধরে নির্যাতনের শিকার। মানুষ নির্যাতন থেকে, জিম্মিদশা থেকে মুক্তি চায়। ৯ মার্চ ভোটের মাধ্যমে তারা এই অবস্থার পরিবর্তন ঘটাবে। কুমিল্লার মানুষের জন্য নিজেকে তৈরি করেছি। কোনও অনিয়ম-দুর্নীতি আমাকে স্পর্শ করবে না। এবার আমাদের জয় হবে।

হাতি প্রতীকের প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম একই দিন নগরীর হালুয়াপাড়া, দৈয়ারা, মনোহরপুর এলাকায় গণসংযোগ করেন। তিনি বাস প্রতীকের প্রার্থীকে ইঙ্গিত করে বলেন, তারা বুঝতে পারছে তাদের ভোট নেই। তাই তাদের মাথা খারাপ হয়ে গেছে। এমপি বাহার প্রকাশ্যে মার্কেটে মার্কেটে লিফলেট বিতরণ করছেন। মেয়ের জন্য ভোট চাইছেন। নির্বাচন কমিশন স্বাধীন হলে এসব ঘটনা ঘটছে কেন? ভোটের পরিবেশ নষ্ট হলে জনগণ ভোট দিতে আসবে না। 

এসব বিষয়ে জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান বলেন, হামলা-ভাঙচুরের অভিযোগ দিয়েছেন মনিরুল হক সাক্কু। রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

/এএম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান