কুমিল্লায় বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি

কুমিল্লা প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪, ১২:৫৫আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১২:৫৯

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। শুরুর দিকে ভোটারদের মধ্যে আতঙ্ক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা কেটে যায়। সেই সঙ্গে বাড়তে থাকে ভোটার উপস্থিতিও।

কুমিল্লা নগরীর কাপ্তানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, বেলা ১২টা পর্যন্ত ওই কেন্দ্রে ৪০ শতাংশ ভোট পড়েছে। সেখানে মোট ভোটার তিন হাজার ৫৬ জন। ওই কেন্দ্রের সব ভোটারই নারী।

আসমা আক্তার নামে এক ভোটার বলেন, ‘ভোট দিয়েছি। কোনও ঝামেলা হয়নি। ভোট দিতে পেরে ভালো লাগছে।’

হালিমা বেগম নামে আরেক ভোটার বলেন, ‘এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। ভোটের পরিবেশ উৎসবমুখর।’

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদিন বলেন, ‘ইভিএমে কোনও সমস্যা হচ্ছে না। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।’

মালেকা মমতাজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার দুই হাজার ৮২৮ জন। ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কাজী ফয়েজ আহমেদ বলেন, ‘সকালে ভোটার উপস্থিতি কম ছিল। এখন ভোটার বাড়ছে। আমাদের কোনও ইভিএমে এখনও সমস্যা হয়নি। অতিরিক্ত ইভিএম প্রস্তুত রয়েছে।’

উল্লেখ্য, ২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হচ্ছে। ভোটার সংখ্যা দুই লাখ ৪২ হাজার ৪৫৮।

/কেএইচটি/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু