কুমিল্লার প্রথম নারী মেয়র সূচনা

কুমিল্লা প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪, ১৯:২১আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২২:১০

কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন তাহসিন বাহার সূচনা। ১০৫ কেন্দ্রে বাস প্রতীকে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট।  শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন ফল ঘোষণা শুরু করেন।

তার প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু ঘড়ি প্রতীকে ২৬ হাজার ৮৯৭, নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ১৩ হাজার ১৫৫ ও হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন পাঁচ হাজার ১৭৩ ভোট।

শনিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবেই এই সিটির ভোটগ্রহণ শুরু হয়। একটি কেন্দ্রে গোলাগুলি হলেও অন্যকোথাও থেকে তেমন বিশৃঙ্খল পরিস্থিতির খবর আসেনি।

এই উপনির্বাচনে ৩৮ দশমিক ৮২ শতাংশ ভোট পড়েছে বলেন জানান রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

জানা গেছে, দুই উপজেলার ২৭টি ওয়ার্ড ও ১০৫টি কেন্দ্র নিয়ে এই সিটি করপোরেশন। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ প্রার্থী। ঘড়ি প্রতীকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, ঘোড়া প্রতীকে সাবেক স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগর আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সার, বাস প্রতীকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার ও হাতী প্রতীকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনে পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ২৮২ জন, নারী ভোটার এক লাখ ২৪ হাজার ২৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুই জন। ভোটকেন্দ্রে ১০৫ ও ভোটকক্ষের সংখ্যা ৬৪০টি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী