নোয়াখালী থেকে ঢাকায় মাছ নেওয়ার পথে ট্রাক উল্টে নিহত ৪

কুমিল্লা প্রতিনিধি
১২ মার্চ ২০২৪, ১১:৫৫আপডেট : ১২ মার্চ ২০২৪, ১১:৫৫

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চান্দিনার বেলাশ্বরে মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার রফিকুল ইসলাম, ভোলা জেলার মনপুরা এলাকার মনির হোসেন, হাবিবুর রহমান ও আক্তার হোসেন। 

বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাতে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক মোল্লা জানান, নোয়াখালী থেকে মাছ নিয়ে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার বেলাশ্বর এলাকায় সামনের একটি ট্রাককে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ট্রাক। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চার জন।

তিনি আরও জানান, তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের লাশ ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী