কয়েদির ‘আত্মহত্যা’, থানায় মামলা করলো কারা কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ মার্চ ২০২৪, ০৯:১৬আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৯:১৬

চট্টগ্রামে কেন্দ্রীয় কারাগারে ইব্রাহীম নেওয়াজ (৩০) নামে এক কয়েদি ‘আত্মহত্যা’ করেছেন। সোমবার (১৮ মার্চ) রাতে কারাগারে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মঙ্গলবার (১৯ মার্চ) সকালে কারা কর্তৃপক্ষ নগরীর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

কারাগার সূত্র জানিয়েছে, মো: ইব্রাহিম নেওয়াজ নামে এক কয়েদি কারাগারের ভেতর গুদাম-সংলগ্ন চৌবাচ্চার টিনের চালের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইব্রাহিম নেওয়াজ রাঙ্গামাটি জেলার পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডের মো. আলী নেওয়াজের ছেলে। রাউজান থানার একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন তিনি। এ মামলায় গত বছরের ১৯ সেপ্টেম্বর আদালত তাকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ করেন।

কারাগার সূত্র আরও জানিয়েছে, ওই বন্দির পারিবারিক অশান্তি ছিল। দ্বিতীয় বিয়ের পর স্ত্রীর সঙ্গেও জটিলতা ছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
আদালতে মাথা ঘুরে পড়ে গেলেন মিষ্টি সুবাস, বললেন ‘আমাকে গুলি করে মেরে ফেলেন’ 
সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
‘অতীতে মানুষ রাস্তার জন্য জমি দিত, এখন সরকারি জমি দখল হয়’ 
‘অতীতে মানুষ রাস্তার জন্য জমি দিত, এখন সরকারি জমি দখল হয়’ 
আদালতে মাথা ঘুরে পড়ে গেলেন মিষ্টি সুবাস, বললেন ‘আমাকে গুলি করে মেরে ফেলেন’ 
আদালতে মাথা ঘুরে পড়ে গেলেন মিষ্টি সুবাস, বললেন ‘আমাকে গুলি করে মেরে ফেলেন’ 
নিরাপত্তা পরিষদ অচল হলেও জাতিসংঘ ভেঙে পড়েনি: গুতেরেস
নিরাপত্তা পরিষদ অচল হলেও জাতিসংঘ ভেঙে পড়েনি: গুতেরেস
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন