দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের চুরিকাঘাতে নিহত যুবকের বাড়িতে শোকের মাতম

ফেনী প্রতিনিধি
৩০ মার্চ ২০২৪, ০০:৩২আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০০:৩২

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের চুরিকাঘাতে মো. এমরাজ হোসেন সুমন (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১১টার দিকে সন্ত্রাসীরা তাকে চুরিকাঘাত করে। নিহতের গ্রামের বাাড়ি দাগনভূইয়ার জগতপুর গ্রামে চলছে শোকের মাতম।

পাঁচ মাস বয়সী ছেলে আরাফ হোসেনকে নিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন নিহতের স্ত্রী। স্বজনদের আহাজারিতে স্তব্ধ হয়ে গেছে গোটা এলাকা।

নিহতের জেঠাতো ভাই সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন আত্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলেকে হারানোর শোকে ভেঙে পড়েছেন তার পিতা আবুল খায়ের। পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকা যান এমরাজ হোসেন সুমন। শুক্রবার সকালে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে এক সন্ত্রাসী দক্ষিণ আফ্রিকার বেস্ট এরিয়ার ফালগুজ এলাকায় সুমনের দোকানের সামনেই তাকে অতর্কিত চুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুমন সেখানে স্টেশনারি ও মুদি দোকান করতেন।

/আরআইজে/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী