দীঘিনালা থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার, গ্রেফতার ২

খাগড়াছড়ি প্রতিনিধি
৩১ মার্চ ২০২৪, ২২:১৩আপডেট : ৩১ মার্চ ২০২৪, ২২:১৩

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে অপহৃত কাঠ ব্যবসায়ী আমিনুল হক ভাসানীকে দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মুক্তা ধর।উদ্ধার ব্যবসায়ী আমিনুল হক ভাসানীর বাড়ি নারায়ণগঞ্জে। তিনি কাঠ ব্যবসায়ী। গ্রেফতারকৃতরা হলো দীঘিনালা উপজেলার জামতলী এলাকার মো. রাকিব হোসেন (২৮) এবং মো. শহিদুল হোসেন (৪০)। 

পুলিশ সুপার বলেন, ‘২৯ মার্চ রাতে নারায়ণগঞ্জ থেকে দীঘিনালায় আসেন কাঠ ব্যবসায়ী আমিনুল। এ সময় তাকে গাছের বাগান দেখানোর কথা বলে গহীন পাহাড়ে নিয়ে যায় অপহরণকারীরা। এরপর আমিনুলের মোবাইল থেকে ফোন করে তার পরিবারের সদস্যদের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। পরদিন বিকালে ঘটনায় জড়িত সন্দেহে দীঘিনালার জামতলী এলাকা থেকে রাকিব এবং সহিদুলকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকার গহীন এক পাহাড় থেকে আমিনুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আমিনুলের ছেলে বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা করেন। গ্রেফতারদের রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: রিমান্ড শেষে কারাগারে ২৪ আসামি
তদন্তের জন্য প্রথম মামলা পেলো এসআরবি
যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার