চাঁদপুরে দাফনের ৫ মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

চাঁদপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৪, ২৩:৫৭ আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ২৩:৫৭

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আদালতের নির্দেশে পাঁচ মাস পর চার মাসের শিশু সাফায়েত জামিলের লাশ উত্তোলন করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। সোমবার (০১ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেনের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

পুলিশ জানায়, মতলব দক্ষিণ উপজেলার উত্তর বহরী গ্রামের মাঈনুল হক মামুনের ছেলে সাফায়েত জামিল পাঁচ মাস আগে মারা যায়। মৃত্যুর পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে বাবা মাঈনুল হক বাদী হয়ে হত্যার অভিযোগে আদালতে একটি মামলা করেন। মামলায় সাফায়েতের মা রাবেয়া আক্তারকে আসামি করা হয়। পরে আদালত শিশুর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, ‌‘আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে, শিশুটির কীভাবে মৃত্যু হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, মাঈনুল হক মামুন সিলেটে ব্যবসা করেন। কিন্তু চেষ্টা করেও স্ত্রী রাবেয়া আক্তারকে সিলেটে নেওয়া যায়নি। তিনি বাবার বাড়িতে থাকতে পছন্দ করতেন। এরই মধ্যে ছেলের অসুস্থতার খবর পান বাবা। তখন ছেলেকে নিয়ে স্ত্রী রাবেয়াকে সেলেটে যেতে বলেন। সিলেট যাওয়ার পথে ছেলের মৃত্যুর খবর পান তিনি। এ ঘটনায় সন্দেহ হলে স্ত্রীর বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন।

/এএম/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক