পাহাড় কেটে বাড়ি নির্মাণ করায় ১০ লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ এপ্রিল ২০২৪, ২৩:২৮আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০২:৩৭

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানার সেগুন বাগান চন্দ্রনগর আবাসিক সোসাইটির ২ নম্বর জালালাবাদ এলাকায় পাহাড় কেটে বাড়ি নির্মাণের দায়ে মিজানুল হক চৌধুরী নামে এক ব্যক্তিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, গত ১ এপ্রিল কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আহম্মদ ও পরিদর্শক মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা দেখতে পান, নতুন করে কয়েকটি টিনশেড ঘর নির্মাণ করা হচ্ছে। এসব ঘর নির্মাণের জন্য মিজানুল হক চৌধুরী প্রায় ১২০০ ঘনফুট পরিমাণ পাহাড় কেটেছেন।

এ অভিযোগে মিজানুল হক চৌধুরীকে মঙ্গলবার কার্যালয়ে শুনানিতে অংশ নিতে নোটিশ করা হয়। শুনানিতে উপস্থিত হয়ে মিজানুল হক ১০০০ ঘনফুট পাহাড় কাটার বিষয়টি স্বীকার করেন। এর দায়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৭-এর ক্ষমতাবলে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ওই টাকা আগামী এক সপ্তাহের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

/এএম/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের