রেল লাইন পার হচ্ছিল ট্রাক, ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ২ জনের

ফেনী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৪, ১৪:১১আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৪:১১

ফেনী মুহুরীগঞ্জে রেল ক্রসিংয়ে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন দুই জন। শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মুহুরীগঞ্জ রেল ব্রিজের ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। পরে রিলিফ ইঞ্জিনের সহায়তায় ট্রাকটি রেল লাইন থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল সচল হয়।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার সময় রেল ক্রসিংয়ে একটি ট্রাক রেল লাইন পার হচ্ছিল। এ সময় মালবাহী ট্রেনটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, র‍্যাব ঘটনাস্থলে আসে। ট্রাকটি দুমড়েমুচড়ে গেছে।

তিনি আরও জানান, নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম