সূচনার সূচনাতে থাকছে যানজট নিরসন

কুমিল্লা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৪, ২০:০৯আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২০:০৯

কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসিন বাহার সূচনা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার (৮ এপ্রিল) তিনি ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল-আমিন সাদির কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। এর আগে, সকালে কুমিল্লা নগর উদ্যানে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন মেয়র।

এ সময় সাংবাদিকদের তাহসিন বাহার সূচনা বলেন, ‘প্রত্যাশা করেছিলাম নগরবাসী আমাকে ভোট দেবে। তারা আমার প্রত্যাশা পূরণ করেছে। এখন আমি চেয়ার থেকে একজন নাগরিক হিসেবে সিটি করপোরেশনকে দেখবো। আমি বলবো আমাদের দীর্ঘমেয়াদি এবং স্বল্পমেয়াদি পরিকল্পনার মাধ্যমে আগাতে হবে। আমি প্রথমে যানজটে সমস্যার সমাধান করবো। কারণ, যখনই আমি মানুষের কাছে ভোট চাইতে গেছি বেশির ভাগই যানজটের কথা বলেছেন।’

মেয়র হিসেবে প্রথম দিন কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বলবো আজ আমার জীবনের একটা বড় অধ্যায়ের সূচনা। আমার জন্য অবশ্যই স্পেশাল ডে। একটা সময় বাবার হাত ধরে সিটি করপোরেশনে আসতাম। বাবার সঙ্গে বসে আঁকাআঁকি করতাম। এখন সেই স্মৃতি মনে পড়ে গেলো। তিন বছর যথেষ্ট না হলেও আমি বলবো কুমিল্লার মানুষ আপাতত যা চাচ্ছে তা তিন বছরের মধ্যেই করা সম্ভব। মানুষকে যে কমিটমেন্ট দিয়েছি চেষ্টা করবো এই সময়ে পূরণ করতে। কারণ, কুমিল্লার মানুষ বেসিক যে সুযোগ-সুবিধাটুকু প্রাপ্য তা থেকেও বঞ্চিত।’

বঙ্গবন্ধুর ম্যুরালে নবনির্বাচিত মেয়রের শ্রদ্ধা

এ সময় তিনি সাবেক প্রয়াত মেয়র আরফানুল হক রিফাতকে স্মরণ করে বলেন, ‘ওনাকে দিয়েই আমরা দুর্নীতির বিরুদ্ধে যাত্রা শুরু করেছিলাম। আমরা সুন্দর একটি পরিকল্পনাও করেছিলাম কুমিল্লাকে নিয়ে। কিন্তু তিনি চলে গেছেন। এটা আমাদের জন্য অবশ্যই দুঃখজনক।’

গত ৯ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে সাবেক মেয়র ও বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কুকে হারিয়ে কুমিল্লার ইতিহাসে প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হন তাহসিন বাহার সূচনা। গত ৪ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মেয়র হিসেবে দায়িত্ব পালন করার শপথ পাঠ করেন তিনি। তাহসিন বাহার সূচনা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের জ্যেষ্ঠ কন্যা। এ ছাড়া তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর মারা যান কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। তার মৃত্যুতে কুমিল্লা সিটি করপোরেশন মেয়রের পদটি শূন্য করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মহানগর আওয়ামী লীগের এক সভায় তাহসিন বাহার সূচনাকে কার্যকরী কমিটির পক্ষ থেকে সমর্থন জানানো হয়। ওই নির্বাচনে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করেন স্বেচ্ছাসেবক দলের সাবেক কুমিল্লা মহানগর আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সার ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুর-উর-রহমান মাহমুদ তামিম।

/কেএইচটি/
সম্পর্কিত
শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের 
যানবাহনের গতি নিয়ন্ত্রণ করলে সড়ক নিরাপদ হবে: ডিএনসিসি প্রশাসক
সর্বশেষ খবর
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু