৮ বছর আগের ঘটনার জেরে ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের দিন সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৪, ২১:১৮আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ২১:১৮

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আট বছর আগের ঘটনার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ঈদের দিন বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সরাইল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আট বছর আগে বিশুতারা গ্রামে ঝগড়া চলাকালে প্রতিপক্ষের হামলায় মিয়া হোসেন নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় তার ভাই আয়ুব আলী বাদী হয়ে প্রতিপক্ষ মান্নান মিয়া ও তার লোকজনকে আসামি করে সরাইল থানায় হত্যা মামলা করেন। এরই মধ্যে গত ৭ মার্চ একই গ্রামে রোকেয়া বেগম নামে এক বৃদ্ধা হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় আয়ুব আলী ও তার লোকজনকে অভিযুক্ত করে রোকেয়ার ছেলে মান্নান মিয়া সরাইল থানায় হত্যা মামলা করেন। এ নিয়ে বৃহস্পতিবার বিকালে আয়ুব আলীর লোকজনের সঙ্গে মান্নান মিয়া ও তার লোকজনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন টেঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের