মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু দুজনের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ এপ্রিল ২০২৪, ১৮:৫৫আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১৮:৫৫

চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবদুল্লাহ আল মামুন হৃদয় (২২) ও একই গ্রামের ফোরকান হোসেনের ছেলে মো. ইমরান হোসেন (১৬)। 

ঘটনার প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন বলেন, ‘মোটরসাইকেলযোগে পটিয়ার দিকে যাচ্ছিলেন দুই যুবক। মনসা বাদামতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে মাথা ফেটে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী। ঘটনার পরপরই মিনিবাসের চালক-হেলপার পালিয়ে যান।’

পটিয়া হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিনিবাসের সঙ্গে সংঘর্ষের পর ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছেন। লাশ হাইওয়ে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের হস্তান্তর করা হবে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে