সেপটিক ট্যাংকে নামা সুইপারকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো বাড়ি মালিকেরও

রায়পুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৯আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৯

লক্ষ্মীপুরের রায়পুরে বসতঘরের পাশের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে হযরত আলী ওরফে খোকন (৩৭) নামে এক সুইপারের মৃত্যু হয়েছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে বাড়ির মালিক রিয়াদ পাটোয়ারীও (৩৩) মারা গেছেন।

রবিবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম রাখালিয়া গ্রামের নুরুল হক পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। এতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

রিয়াদ পাটোয়ারী রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের নুরুল হক পাটোয়ারী বাড়ির নুর আলমের ছেলে। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী এবং দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। সুইপার খোকন কুমিল্লা জেলার লাকসাম পৌরশহরের মিস্ত্রি এলাকার রুস্তম আলী মোল্লার ছেলে। তিনি বেশ কয়েক বছর ধরে পরিবার নিয়ে রায়পুরের বামনী ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।

গ্রামবাসী জানান, রাখালিয়া বাজার এলাকার পাশে নুরুল হক পাটোয়ারী বাড়ির ‘পাটোয়ারী ভিলার’ একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে সুইপার খোকনকে ভাড়া করেন রিয়াদ। রাত ৮টার দিকে ওই বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন খোকন। পরিষ্কার করা অবস্থায় ভেতরে বিষাক্ত গ্যাসে (মিথেন) অসুস্থ হয়ে পড়ে তিনি। এ সময় রিয়াদ তাকে বাঁচাতে মই দিয়ে ওই ট্যাংকে নামেন। একপর্যায়ে মই ভেঙে তিনিও ট্যাংকের ভেতরে পড়ে যান। এ সময় বিষাক্ত গ্যাসে দুই জনেরই মৃত্যু হয়।

খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে।

রায়পুর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে সেপটিক ট্যাংক থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে