নোয়াখালীর চৌমুহনী বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

নোয়াখালী প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৪, ২২:২৩আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ২২:২৩

নোয়াখালীর অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ভয়াবহ আগুন লেগেছে। এরই মধ্যে আগুনে ৫০-৬০টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। 

ফায়ার সার্ভিস ও বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাদমতলা রোডের মসজিদ মার্কেটের ভূঞা হোসিয়ারি কাপড়ের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের আশপাশে পুকুর না থাকায় এবং ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরই মধ্যে অন্তত ৫০টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।  

নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, ৫০-৬০টি দোকান পুড়ে গেছে। এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’

/এএম/ 
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী