ডাক্তার দেখাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা-মেয়েসহ একই পরিবারের ৪ জন

কুমিল্লা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৪, ২২:৫০আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২২:৫০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় মা-মেয়েসহ চার জন নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) সাড়ে ৭টায় মহাসড়কের রায়পুর মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার এসআই মো. আবু সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের শাহ জালালের স্ত্রী দিলবার নেছা (৬৫), তার মেয়ে দড়িকান্দি গ্রামের প্রবাসী সফিক মিয়ার স্ত্রী শাহীনুর বেগম ঘটনাস্থলেই মারা যান। শাহীনুর বেগমের মেয়ে সায়মা (৫) ও মেয়ে রাইছাকে (২) গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর মারা যায়।

দুই নাতনি সায়মা ও রাইসাকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন দাদা রশিদ মোল্লা। তিনি বলেন, আমার ছোট ছেলের বউ তার মাসহ নাতনিদের ডাক্তার দেখাতে সোমবার সকালে কুমিল্লা যায়। আর রাতে ফিরল লাশ হয়ে।

এসআই মো. আবু সেলিম রেজা জানান, ঢাকাগামী বাসচাপায় দুই জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর দুই শিশু মারা যায়। তবে কোন বাস এ দুর্ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। লাশগুলো পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান। 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরফাতুল আলম। তিনি বলেন, বাসটি ও চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার জন্য  হাইওয়ে পুলিশকে বলা হয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের