নোয়াখালীতে রূপালী ব্যাংকের উদ্যোগে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৪, ১৯:৪৪আপডেট : ২০ মে ২০২৪, ১৯:৪৪

রূপালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৪। শনিবার (১৮ মে) মাইজদী নোয়া কনভেনশন সেন্টারে জেলার বিভিন্ন স্কুলের ছাত্র, শিক্ষকসহ বাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন, এফআইডির যুগ্ম পরিচালক মো. মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের জিএম মো. শাহজাহান, নোয়াখালী জেলা শিক্ষা অফিসার, নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক, হরিনারায়ণ পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং রূপালী ব্যাংক পিএলসির ডিজিএম ও নোয়াখালীর জোনাল ম্যানেজার শেখ কামাল উদ্দিন আহমেদ, জনতা ব্যাংক পিএলসির ডিজিএমসহ অন্যান্য সরকারি ও বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা, শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও বিভাগীয় কার্যালয় কুমিল্লার বিভাগীয় প্রধান মোহাম্মদ আমীর হোসেন। কনফারেন্সের প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মাঝে সঞ্চয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা ও দেশের অর্থনীতিতে সঞ্চয়ের অবদান তুলে ধরা।

/এএম/
সম্পর্কিত
রূপালী ব্যাংকের এজিএমে কী কী অনুমোদন হলো
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন খোকন মিয়া
সর্বশেষ খবর
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের