রাঙামাটিতে ইউপি চেয়ারম্যানকে গুলি

রাঙামাটি প্রতিনিধি
২২ মে ২০২৪, ১৯:৫৭ আপডেট : ২২ মে ২০২৪, ১৯:৫৭

রাঙামাটির বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতোমং মারমা দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। বুধবার (২২ মে) মধ্যরাতে বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ১১টার সময় ইউপি চেয়ারম্যান তার চাচার বাড়িতে অবস্থান করার সময় তার ওপর অতর্কিত হামলার চালায় দুর্বৃত্তরা। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন।

বিলাইছড়ি থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন জানান, রাতে বড়থলি ইউনিয়নের চেয়ারম্যান তার চাচার বাসায় অবস্থান করছিলেন। এ সময় তার ওপর অতর্কিত হামলার খবর শুনেছি। দুর্গম হওয়ায় রাতে পুলিশ যেতে পারেনি। তবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। কেন বা কারা ওনাকে গুলি করেছে সেই বিষয়ে এখনও জানা যায়নি। তদন্ত চলছে।

বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাত ১১টার দিকে বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ওপর হামলা করা হয়েছে। এতে তার শরীরের দুই জায়গায় গুলি লেগে আহত হয়েছে বলে জেনেছি। তবে আশঙ্কামুক্ত রয়েছেন। তাকে চিকিৎসার জন্য বান্দরবানে নেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মাদকসহ যুবদল নেতাকে ধরে পুলিশে দিলো এলাকাবাসী
অনুষ্ঠানের প্রথম পর্ব শেষেই টাউনহলের তত্ত্বাবধায়ককে স্ত্রীর সামনে হত্যা
গ্রেফতার ছাত্রদলের ৩ নেতার ওপর আদালতে জুতা নিক্ষেপ
সর্বশেষ খবর
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি