বাবাকে সম্পত্তি নিয়ে চিন্তা না করতে লিখে ব্যাংকের ভেতরে প্রাণ দিলেন প্রহরী

চাঁদপুর প্রতিনিধি
২২ মে ২০২৪, ২১:৫১আপডেট : ২২ মে ২০২৪, ২১:৫১

চাঁদপুর শহরের ব্যবসায়িক এলাকা পুরানবাজার বাতাসাপট্টিতে কৃষি ব্যাংকের শাখার একটি কক্ষ থেকে রাশেদ হোসেন (৩৫) নামে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে) সকালে ওই ব্যাংকের দ্বিতীয় তলার শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রাশেদ হোসেন কৃষি ব্যাংক পুরানবাজার শাখার নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন। তিনি হাজীগঞ্জের এনায়েতপুর গ্রামে আব্দুর রব মিয়ার ছেলে রাশেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদ এ ব্যাংকে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করছিলেন। ২০২২ সালে হাজীগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসি পাস করে চাঁদপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় অনার্স বিভাগে ভর্তি হন। সে সময় রাশেদ হোসেন কৃষি ব্যাংকের নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরিতে যোগ দেন। তিনি ব্যাংকের একটি কক্ষে ঘুমাতেন। সকালে ঝাড়ুদার লক্ষণ কৃষি ব্যাংকের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করে রুমের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি ব্যাংকের নিচে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের বিষয়টি জানান।

কৃষি ব্যাংক ম্যানেজার যুগেন্দ্র চন্দ্র পাল ব্যাংকে এসে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় নিরাপত্তা প্রহরী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাত, সদর মডেল থানার ওসি শেখ মহসীন আলম, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব শর্মা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক শেখ মহসীন আলম বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

তিনি বলেন, তিনি মৃত্যুর আগে একটি চিরকুট লিখে গেছেন। ওই চিরকুটে লেখা আছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নন। বাবা তোমার আর সম্পত্তি নিয়ে কোনও চিন্তা করতে হবে না, আমি চলে গেলাম’।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান