প্রেমিকের সঙ্গে পালিয়েছেন মা, লজ্জায় মেয়ের ‘আত্মহত্যা’

বরিশাল প্রতিনিধি
১১ জুন ২০২৪, ২০:১৬ আপডেট : ১১ জুন ২০২৪, ২০:১৬

বরিশালের বানারীপাড়ার ধারালিয়া গ্রামে বিবাহবহির্ভূত প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন এক গৃহবধূ। এ ঘটনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তার মেয়ে জান্নাতুল (১৩), এমনটাই অভিযোগ উঠেছে।

নিহত জান্নাত উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নে বেতাল গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী নাসিরউদ্দিন পাপনের মেয়ে। সে উপজেলার সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী ছিল।

জান্নাতুলের দাদি ফিরোজা বেগম জানিয়েছেন, ছেলে সৌদি থাকাবস্থায় জান্নাতের মা শান্তা তাদের সঙ্গেই থাকতেন। ওই ঘরে দুটি সন্তান রয়েছে। বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি জানার পর তাকে বারবার ওই পথ থেকে সরে আসার জন্য বলা হয়। কিন্তু কোনোভাবেই সে কথা শুনতো না। এ কারণে তাদের ঘর ছেড়ে ভাড়া বাসায় গিয়ে ওঠে।

সর্বশেষ সোমবার (১০ জুন) শান্তার (পুত্রবধূ) বাসায় বেড়াতে যান তিনি। বাড়িতে আসার সময় ছোট নাতিকে নিয়ে তার সঙ্গে নিয়ে আসেন। মঙ্গলবার (১১ জুন) সকালে খবর পান তার বড় নাতনি জান্নাত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার মাকেও (শান্তা) পাওয়া যাচ্ছে না।

ফিরোজা বেগম আরও বলেন, ‘আমার নাতনি (জান্নাত) মেধাবী ছিল। সকালে ঘুম থেকে ওঠে মাকে না দেখে সে বুঝতে পারে তার মা প্রেমিকের সঙ্গে পালিয়েছে। লোকলজ্জায় জান্নাত বাথরুমে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ধারণা করছি। বেলা ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায় বানারীপাড়া থানা পুলিশ।’

বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোমিনউদ্দিন জানিয়েছেন, নিহতের দাদি ও স্থানীয় কাছ থেকে জানতে পেরেছেন জান্নাতের মায়ের বিবাহবহির্ভূত প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জেরে তিনি তার প্রেমিকের সঙ্গে পালিয়েছেন। বিষয়টি সকালে জানতে পেরে লজ্জায় জান্নাত আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি ‍আরও জানান, নিহতের দাদা-দাদি ও নানাকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব