টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ জুন ২০২৪, ১৭:৫৫আপডেট : ০৩ জুন ২০২৪, ১৭:৫৫

চট্টগ্রামে মাদক সেবনের টাকা না পেয়ে মাকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা উঠেছে ওমর ফারুক (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার (২ মে) রাত সাড়ে ১১টায় নগরীর পাহাড়তলী থানাধীন ভেলুয়ার দিঘি এলাকায়। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। সে নগরীর একটি কলেজের ছাত্র।

নিহত রিনা আক্তার চন্দনা (৪০) কুমিল্লার বুড়িচং থানার কাবিলা মনিপুর তাত বাড়ির আক্তার হোসেনের স্ত্রী। থাকতেন নগরীর পাহাড়তলী থানাধীন ভেলুয়ার দিঘি এলাকার মিজানুর রহমান বেলালের ভাড়া বাসায়।

গ্রেফতার ওমর ফারুক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. মাইনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবারের সদস্যদের কাছে শুনেছি, ছেলে ওমর ফারুক মাদকাসক্ত ছিল। বিভিন্ন সময়ে মাদকের টাকার জন্য ঘরের জিনিসপত্র ভাঙচুর করতো। রবিবার রাতে মায়ের কাছ থেকে টাকা চেয়েছিল। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে বাসার রান্না ঘরে থাকা বটি দিয়ে এলোপাতাড়ি মাকে কুপিয়েছে। এতে ঘটনাস্থলেই মা রিনা আক্তার চন্দনার মৃত্যু হয়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।’

পাহাড়তলী থানার ওসি কেফায়েত উল্লাহ বলেন, ‘মাদকাসক্ত ছেলের বটির আঘাতে মা খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমরা অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছি। সে একটি কলেজে পড়ছেন। নিহত রিনা আক্তারের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী