আড়াই মাস পর রাঙামাটির চার উপজেলায় লঞ্চ চলাচল শুরু

রাঙামাটি প্রতিনিধি
০৬ জুন ২০২৪, ১৫:২১আপডেট : ০৬ জুন ২০২৪, ১৫:২১

গেলো সপ্তাহের ভারী বর্ষণ যেন আশীর্বাদ হয়ে এসেছে রাঙামাটির পাঁচ উপজেলার বাসিন্দাদের জন্য।  বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ আড়াই মাস পর শুরু হয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল।

বৃহস্পতিবার (৬ জুন) রাঙামাটির রিজার্ভবাজার লঞ্চঘাট থেকে লংগদু, বরকল, জুরাছড়ি এবং তবলছড়ি ঘাট থকে বিলাইছড়িতে লঞ্চ চলাচল করছে। এতে দুর্ভোগ কমেছে এই রুটে চলাচলকারী যাত্রীদের।

রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি এই ৫ উপজেলার চার লাখ মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই নৌপথ। এই রুটে প্রায় ১৫টি লঞ্চ চলাচল করে।

লংগদু রুটের যাত্রী মো. কাউসার জানান, হ্রদে পানি যখন কম ছিল তখন চলাচলে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো ছোট বোটে। আবার হ্রদে ঝড় হলে এই বোটগুলো ডুবে যাওয়ার শঙ্কা ছিল। চলাচল করতে হতো মৃত্যুর ঝুঁকি নিয়ে। হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় এখন লঞ্চ চলছে। এতে অনেকটাই দুর্ভোগ কমেছে যাত্রীদের।

চার উপজেলায় লঞ্চ চলাচল শুরু

বরকল রুটের যাত্রী কমল চাকমা বলেন, ‘যখন পানি ছিল না তখন ২ ঘণ্টার পথ পাড়ি দিতে প্রায় ৪ ঘণ্টা লাগতো। আর পণ্য পরিবহণ ছিল বেশ ঝামেলার। যেখানে পণ্য নিতে ১০ টাকা পরিবহন ব্যয় হতো সেখানে ৫০ টাকাও লেগেছে। এর ফলে জিনিসপত্রের দামও বেড়ে গেছে বরকল উপজেলায়। এখন পানি বাড়ায় যাত্রী ও পণ্য পরিবহন কিছুটা সহজ হবে।’

লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন লঞ্চমালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম। তিনি জানান, হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় যেসব উপজেলায় চলাচল করা সম্ভব হচ্ছে সেসব উপজেলাগুলোতে লঞ্চ চলাচল শুরু হয়েছে। পানি কম থাকায় বাঘাইছড়ি উপজেলায় লঞ্চ যাচ্ছে না। তবে পানি বৃদ্ধি পেলে লঞ্চ চলাচল করবে।

তিনি আরও জানান, প্রতিবছর শুষ্ক মৌসুমে প্রায় চার মাসের বেশি সময় লঞ্চ চলাচল বন্ধ থাকে। এই সময় লঞ্চের শ্রমিক ও যাত্রীদের ব্যাপক দুর্ভোগে পড়তে হয়। প্রতিবছর এই সময় আসলে হ্রদ ড্রেজিংয়ের কথা উঠলেও এর সুফল পায় না রাঙামাটিবাসী।

/কেএইচটি/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?