কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ জুন ২০২৪, ০৩:২০আপডেট : ১১ জুন ২০২৪, ০৩:২০

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পৃথক দুটি স্থানে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) বিকালে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বিকাল পৌনে ৩টার দিকে চন্দনাইশে এক বৃদ্ধ মারা যান। একই ট্রেনের নিচে পড়ে বিকাল ৪টার দিকে নগরীর পাহাড়তলী স্টেশনের ফুটওভার ব্রিজের পাশে এক যুবক মারা গেছেন। চন্দনাইশে মারা যাওয়া বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। নগরীতে মারা যাওয়া যুবকের নাম মো. মহিন উদ্দিন (১৮)। তিনি ময়মনসিংহের ওয়াহেদ আলীর ছেলে। থাকতেন পাহাড়তলীতে।

দোহাজারী রেলওয়ে স্টেশনের মাস্টার ইকবাল হোসেন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, বিকালে চন্দনাইশের কাঞ্চননগর এলাকায় কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। তিনি কাঞ্চননগর স্টেশনের পাশে বরুমতি সেতু পার হচ্ছিলেন।

তিনি জানান, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ হাসপাতাল ও পরে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার পরিচয় জানা যায়নি।

/এএম/এনএআর/
সম্পর্কিত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি