চাঁদপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত

চাঁদপুর প্রতিনিধি
১১ জুন ২০২৪, ১৯:০৪আপডেট : ১১ জুন ২০২৪, ১৯:০৪

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) বেলা আড়াইটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা ইউনিয়নের গোগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বাকিলা ইউনিয়নের গোগড়া এলাকার মোজাম্মেল হোসেন (৪৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩০) এবং মো. সবুজ হাওলাদার (২৭)। এর মধ্যে মোজাম্মেল-পিংকি দম্পতি তিন যমজ সন্তানের জনক ছিলেন। বাহরাইন থেকে সম্প্রতি দেশে ফিরেছেন মোজাম্মেল। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকালে অটোরিকশাযোগে চাঁদপুর শহরে আসার পথে গোগড়া এলাকায় ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজ হাওলাদার এবং চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মোজাম্মেল ও পিংকি মারা যান। আহত একজন ওই হাসপাতালে চিকিৎসাধীন। আরেকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক-অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে তিন জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্বজনদের অভিযোগ পাওয়ার ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি