কোরবানির বর্জ্য অপসারণে কাজ করেছেন চসিকের ৪৫০০ কর্মী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ জুন ২০২৪, ০৯:১৭আপডেট : ১৮ জুন ২০২৪, ০৯:১৭

ঈদের নামাজ শেষে চট্টগ্রাম নগরীর অলি-গলিতে জবাই করা কোরবানির পশুর বর্জ্য অপসারণে এবারও সমন্বিতভাবে কাজ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)। বর্জ্য অপসারণ কাজের সুবিধার্থে ৪১টি ওয়ার্ডকে সাত জোনে ভাগ করে এই কার্যক্রম পরিচালনা করা হয়। সিটি করপোরেশনের সাড়ে চার হাজার কর্মী বর্জ্য অপসারণে কাজ করেছেন। 

চসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মো. মোবারক আলী বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার (১৮ জুন) সকাল থেকে সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে পশুর বর্জ্য অপসারণ কাজ শুরু হয়। আমাদের কাজ পরিকল্পনা মতো সন্তোষজনকভাবে হয়েছে।

তিনি আরও বলেন, প্রায় সাড়ে চার হাজার কর্মী কাজ করেছে। নগরীর ৪১টি ওয়ার্ডকে সাতটি জোনে ভাগ করে মোট ৩২২টি গাড়ি বর্জ্য অপসারণে কাজ করেছে। সাতটি জোনে সাতটি পানির ভাউজার কাজ করেছে রক্ত পরিষ্কারে। কোন কর্মী অসুস্থ হলে জরুরি চিকিৎসাসেবা দেয়ার জন্য অ্যাম্বুলেন্সসহ মেডিক্যাল টিম ছিল।

চসিক সূত্র জানিয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশন কোরবানির বর্জ্য অপসারণ সংক্রান্ত যেকোনও বিষয়ে তাৎক্ষণিক যোগাযোগের জন্য দামপাড়া অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোলরুমে  ০২৩৩৩৩৮৯১২১ এবং ০২৩৩৩৩৮৯১২২ নম্বরে কোরবানির বর্জ্য সংক্রান্ত যেকোন অভিযোগ জানাতে পারবেন নাগরিকরা।

/এফআর/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
ঈদ শেষে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি