কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল, সাড়ে ৩ ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনে যাত্রা

কুমিল্লা প্রতিনিধি
২২ জুন ২০২৪, ২২:২২ আপডেট : ২২ জুন ২০২৪, ২২:২২

ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনে ছেড়ে গেছে ট্রেনটি।

শনিবার (২২ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এ তথ্য বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন কুমিল্লা রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার।

তিনি বলেন, ‌‘শনিবার বিকাল পৌনে ৪টার দিকে কর্ণফুলী কমিউটার ট্রেনটি লালমাই রেলওয়ে স্টেশনে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন লাগানোর পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনার পর বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে ১ নম্বর লেনে ট্রেন চলাচল বন্ধ ছিল। বিকল ইঞ্জিনটি লাকসাম জংশনে আনা হয়েছে।’

স্থানীয় সূত্র জানায়, কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় প্রায় সাড়ে তিন ঘণ্টা চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ট্রেনের প্রতিটি বগিতে যাত্রীদের ভিড় ছিল। এছাড়া ছাদেও শতাধিক মানুষ ছিল।

/এএম/
সম্পর্কিত
চীনের হাইস্পিড ট্রেনে বিলাসবহুল ভ্রমণ, টিকিটের দাম কত?
ট্রেনের টিকিট কেনায় রেলওয়ের সতর্কবার্তা
ফিনল্যান্ডের ‘সান্তা ক্লজ এক্সপ্রেস’ ট্রেনের কেবিনেই ব্যক্তিগত বাথরুম, ভাড়া কত?
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক