পাসপোর্ট করে দেওয়ার নামে অতিরিক্ত টাকা নিতো তারা

কুমিল্লা প্রতিনিধি
২৪ জুন ২০২৪, ১১:১১আপডেট : ২৪ জুন ২০২৪, ১১:১১

পাসপোর্ট অফিসে দালালির মাধ্যমে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৩ জুন) দুপুরে কুমিল্লার সদর উপজেলার নোয়াপাড়ার পাসপোর্ট অফিস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৯৭টি ডেলিভারি স্লিপ, ১০টি পাসপোর্ট চালান ও তিনটি মোবাইলসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- দেবীদ্বার উপজেলার জাফরাবাদ এলাকার মৃত রমিজ উদ্দিনের ছেলে ফজল (৪৩), একই এলাকার আব্দুল লতিফের ছেলে ওমর ফারুক (৩৫), সদর উপজেলার আড়াইউড়া এলাকার আব্দুল আজিজের ছেলে আলমগীর হোসেন (৬০), ছোটরা এলাকার জামাল মিয়ার ছেলে জনি (২২), রাজাপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে ফয়সাল আহমেদ (২১)।

র‌্যাব-১১ উপ-পরিচালক মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে তারা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। দীর্ঘদিন পাসপোর্ট তৈরি করে দেওয়ার নামে সরকার নির্ধারিত বাইরে বিপুল পরিমাণ টাকা নিয়ে আসছিল বলেও স্বীকার করে। এই এজেন্ট গ্রুপ ভুক্তভোগীদের অনলাইন আবেদন ও ব্যাংক ড্রাফট করে দেওয়ার পাশাপাশি দ্রুত সময়ে পাসপোর্ট দেবে বলে ডেলিভারি স্লিপ নিজেদের কাছে রেখে দেয়। বিভিন্ন কৌশল অবলম্বন করে পাসপোর্ট ডেলিভারি করার নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী