বারান্দায় মিললো চীনা নাগরিকের মরদেহ

কুমিল্লা প্রতিনিধি
৩০ জুন ২০২৪, ০৯:০৬আপডেট : ৩০ জুন ২০২৪, ০৯:০৬

কুমিল্লা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) এক বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) ভাড়া বাসার বারান্দায় তার মরদেহ পাওয়া যায়। মৃত ওই ব্যক্তির নাম সান হুয়ানমেইন (৫২)। তিনি কুমিল্লা ইপিজেডের পিওয়াই গার্মেন্টস এমএফজি (বিডি) কোং লিমিটেডের সেলাই সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার রাতে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন।

জানা গেছে, চীনা নাগরিক সান হুয়ানমেইন ডংগুয়ান সিটির গুয়াংডং প্রদেশের শিলং টাউনের জিন ওয়েই ইন্ডাস্ট্রিয়াল জোনের বাসিন্দা। তিনি কুমিল্লা জেলার মধ্য আশরাফপুর এলাকার বিসমিল্লাহ হাউজে ভাড়া বাড়িতে থাকতেন। চীনা নাগরিক সান হুয়ানমেইন গত ২০১৯ সাল থেকে পিওয়াই গার্মেন্টসের সুইং সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।

পুলিশ কর্মকর্তা কবির হোসেন জানান, চীনা নাগরিকেরা একসঙ্গে একটা বাসায় থাকতেন। সেখান থেকে অফিসের বাস এসে প্রতিদিন তাদের নিয়ে যেতো। শনিবার সকালে বাস আসলে সবাই আসলেও তিনি বাসা থেকে আসছিলেন না। পরে সহকর্মীদের খবরে কোম্পানির ম্যানেজার এসে দরজা ভেঙে বাসায় ঢুকে বারান্দায় তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তার মরদেহ হিমাগারে রাখা হয়েছে। দু-একদিনের মধ্যে তার স্বামী বাংলাদেশে আসবেন। তিনি আসলে তার শেষকৃত্য অনুষ্ঠানের বিষয়ে জানানো হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক