বাড়ির আঙিনায় পাওয়া অজগর ছাড়া হলো বনে

মীরসরাই প্রতিনিধি
০১ জুলাই ২০২৪, ১৬:৫৭আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৬:৫৭

চট্টগ্রামের মীরসরাইয়ে বাড়ির আঙিনায় পাওয়া গেছে একটি অজগর। খবর পেয়ে সাপটি উদ্ধার করে বনে অবমুক্ত করেন স্থানীয় বন বিভাগের কর্মীরা। রবিবার (৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়।

জানা গেছে, পূর্ব দুর্গাপুর এলাকার একটি বাড়ির আঙিনায় জালি তারের সঙ্গে আটকে যায় সাপটি। স্থানীয় লোকজন দেখতে পেয়ে বন বিভাগের মীরসরাই রেঞ্জে খবর দেয়। খবর পেয়ে রাত ৯টার দিকে সাপটি উদ্ধার করে নিয়ে যায় বন বিভাগের লোকজন।

বন বিভাগের মীরসরাই রেঞ্জের রেঞ্জার শাহান শাহ নওশাদ বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করে নিয়ে আসি। পরে বিভাগীয় বন কর্মকর্তা নির্দেশনানুযায়ী এই নির্বিষ সাপটিকে রাতেই মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়।’

এ সময় তিনি কোথাও সাপ দেখলে না মেরে বন বিভাগকে খবর দেওয়ার অনুরোধ করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম