চট্টগ্রামে রাতভর বৃষ্টিতে ডুবেছে সড়ক, জলাবদ্ধতায় জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ আগস্ট ২০২৪, ১২:১৯আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১২:১৯

রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। রাস্তাঘাট হাঁটু থেকে কোমর সমান পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সকাল থেকে নগরীর কাতালগঞ্জ, বাকলিয়া, মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট, চকবাজার, আগ্রাবাদ, সিডিএ আবাসিক, ইপিজেড, বহদ্দারহাটসহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে। এ কারণে সড়কে যানসহ সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে।

জলাবদ্ধতার কারণে বৃহস্পতিবার সকালে অফিসগামী এবং নানা প্রয়োজনে বের হওয়া লোকজনকে নানা দুর্ভোগ পোহাতে হয়।

চলাচলে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের (ছবি: বাংলা ট্রিবিউন)

নজরুল ইসলাম নামে নগরীর চকবাজার এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, রাতে থেমে থেমে বৃষ্টি এবং সকালে ভারী বৃষ্টিতে চকবাজার এবং কাতালগঞ্জে পানি উঠেছে। কাতালগঞ্জে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার এবং পার্কভিউ হাসপাতালের সামনের সড়কে কোমর সমান পানি জমেছে। এতে যানবাহন চলাচল ব্যাহৃত হচ্ছে। লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে, সড়কের ওপর কোমর সমান পানি থাকার কারণে ভোর থেকে বন্ধ রয়েছে মুরাদপুর বহদ্দারহাট সড়কে যান চলাচল। এতে সড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আলী আকবর খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম