কুমিল্লায় শিক্ষার্থীদের অবস্থানে ঘটনাস্থলে হাজির র‍্যাব-পুলিশ-বিজিবি

কুমিল্লা প্রতিনিধি
০১ আগস্ট ২০২৪, ১৯:০৫আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৯:০৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘রিমেম্বারিং দ্য হিরোস’ কর্মসূচিতে অংশ নিতে ক্যাম্পাসে আসেন কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে নবম, দশম, একাদশ, দ্বাদশ ও সাবেক শিক্ষার্থীরা ছিলেন। বৃহস্পতিবার (১ আগস্ট) কুমিল্লা সিটি করপোরেশনের শাকতলা এলাকায় কলেজের ক্যাম্পাসে কপালে ও মুখে লাল কাপড় বেঁধে তারা কলেজের মূল ফটকে একত্রিত হন।

জানা গেছে, দুপুর ২টার দিকে কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের গেটে জড়ো হন। এ সময় কয়েকজন শিক্ষক তাদের বুঝিয়ে দিলে তারা সরে যান। আড়াইটার দিকে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীর একটা দল কলেজের দিকে মিছিল নিয়ে আসেন। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ড ও কপালে লাল কাপড় দেখা যায়। অনেকের মুখেও লাল কাপড় দেখা গেছে। শিক্ষার্থীরা কলেজে প্রবেশ করে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সমাবেশ করতে চায়। এ সময় শিক্ষার্থীদের অবস্থানের খবর মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়লে মানুষের জটলা হতে বাড়ে।

খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আসেন কলেজের গণিত বিভাগের শিক্ষক কাজী ফারুক ও জীববিজ্ঞান বিভাগের বদরুল হাসান। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেও তারা কর্মসূচি চালিয়ে যান। কলেজের অধ্যক্ষ আবুল হাসান জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসককে জানান। পরে ঘটনাস্থলে আসে কুমিল্লার বিজিবি, পুলিশ ও র‍্যাবের কয়েকটি গাড়ি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাসহ কলেজের শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা আগামীকাল অবস্থান নেবেন বলে ফিরে যান।

কলেজ অধ্যক্ষ আবুল হাসান বলেন, শিক্ষার্থীরা অবস্থান নিলে আমরা তাদের বোঝানোর চেষ্টা করি। পরে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেই। শিক্ষার্থীরা কেউই খারাপ আচরণ করেনি। তারা অবস্থান নিতে চাইলে আমরা বোঝানোর চেষ্টা করেছি। তারা আমাদের বলেছে কাল অবস্থান নেবে। এই বলে ফিরে যায়। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

/এফআর/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
‘জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি’
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের