অন্তর্বর্তীকালীন সরকারকে ইউপিডিএফের অভিনন্দন 

খাগড়াছড়ি প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৪, ১২:৫৮ আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১২:৫৮

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সভাপতি প্রসিত বিকাশ খীসা ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের দুই প্রতিনিধিকে এই সরকারে অন্তর্ভুক্ত করাকে দেশের ইতিহাসে এক যুগান্তকারী ও আশাসঞ্চারী ঘটনা হিসেবে উল্লেখ করেন। এ সরকারের যৌক্তিক পদক্ষেপসমূহকে ইউপিডিএফ তথা পার্বত্য চট্টগ্রামের জনগণ সমর্থন ও সহযোগিতা প্রদান করবে বলে জানান।

শুক্রবার (৯ আগস্ট) শুক্রবার সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইউপিডিএফ নেতা এ কথা বলেন এবং নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মতো ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন।

নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা তুলে ধরে ইউপিডিএফ নেতা বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট ও অন্যায়-জুলুমের মাধ্যমে সারা দেশে যে জঞ্জাল সৃষ্টি করেছে তা ধীরে ধীরে সাফ করতে হবে। পার্বত্য চট্টগ্রামে যে নিষ্ঠুর দমন-পীড়ন চলেছে তা বন্ধ করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘এ লক্ষ্যে প্রাথমিক কাজ হবে অবিলম্বে আটক ইউপিডিএফ নেতাকর্মী ও সমর্থকসহ সব রাজবন্দিকে মুক্তি দেওয়া, জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও পার্বত্য চট্টগ্রামে বিপুল—সুনীল-লিটন-রুহিন হত্যাসহ ফ্যাসিস্ট সরকারের সময়ে পরিচালিত সব হত্যার বিচার ও অপরাধীদের শাস্তি নিশ্চিত এবং ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা যাতে ভবিষ্যতে এ দেশে আর কোনও ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন কায়েম হতে না পারে।’ 

/এফআর/
সম্পর্কিত
পাহাড়ের সমস্যা রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান
এক মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপংকরের জামিন বহাল
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর জাপান সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে
প্রধানমন্ত্রীর জাপান সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে
গুলি করে ৩ কোটি টাকা লুট, ২৪ ঘণ্টায়ও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ
গুলি করে ৩ কোটি টাকা লুট, ২৪ ঘণ্টায়ও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ
‘আরও পুলিশ নামান, সবাইকে গ্রেফতার করুন’: মোদিকে রাহুল গান্ধী
‘আরও পুলিশ নামান, সবাইকে গ্রেফতার করুন’: মোদিকে রাহুল গান্ধী
গণতন্ত্রকে কার্যকর সংসদের মাধ্যমে পূর্ণতা দিতে হবে: জহির উদ্দিন স্বপন
গণতন্ত্রকে কার্যকর সংসদের মাধ্যমে পূর্ণতা দিতে হবে: জহির উদ্দিন স্বপন
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ 
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ 
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার