বিদেশে পালানো ঠেকাতে শাহ আমানত বিমানবন্দরে নজরদারি জোরদার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ আগস্ট ২০২৪, ১৩:৪৪আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৩:৪৪

সন্ত্রাস-নৈরাজ্যে জড়িত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিদেশে পালানো ঠেকাতে কঠোর অবস্থানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। ইতোমধ্যে তারা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দুই নেতার বিদেশ যাওয়া ঠেকিয়ে দিয়ে সেনাবাহিনীর হাতে তাদের সোপর্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ এবং দেশত্যাগ করেন। ছাত্র-জনতার ওপর হামলা ও সহিংসতায় জড়িত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশত্যাগ করতে পারেন, এই তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে। ইতোমধ্যে দুজনকে দেশত্যাগে বাধা দেওয়া হয়।’

বিমানবন্দর সূত্র জানিয়েছে, গত ৭ আগস্ট সৌদি আরবে যাওয়ার পথে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে আটকে দেওয়া হয়। ১০ আগস্ট দিল মোহাম্মদ নামে ফেনীর এক সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। এ দুজনের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।

এ ছাড়াও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য নুরুল আজিম রনিকে গত ৯ আগস্ট দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর যেসব পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুলি-হামলা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। ইতোমধ্যে প্রশাসনের প্রতি আমরা এ দাবি করেছি। প্রশাসন এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের