খোলা হয়নি কাপ্তাই বাঁধের গেট, পানির চাপ বাড়লে সকালে খুলবে

রাঙামাটি প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৪, ২৩:৫১আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ২৩:৫১

পানির চাপ না বাড়ায় রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের জলকপাট খোলা হয়নি। পানির চাপ বাড়লে রবিবার (২৫ আগস্ট) সকাল ৮টায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হবে।

এর আগে শনিবার (২৪ আগস্ট) রাত ১০টায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি পরিমাণ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এজন্য ভাটি অঞ্চলে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিন্তু এদিন পানির উচ্চতা স্বাভাবিক থাকায় জলকপাটগুলো খোলা হয়নি।

শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘পানির চাপ স্বাভাবিক আছে। চাপ আরও বাড়লে রবিবার সকাল ৮টায় বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হবে। এখনও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের আরও বলেন, ‘প্রতিটি জলকপাট ছয় ইঞ্চি পরিমাণ খুলে পানি ছাড়বে কর্তৃপক্ষ। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হবে। জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। প্রতি ইউনিটের মাধ্যমে ৩২ হাজার সিএফএস পানি নিষ্কাশিত হচ্ছে।’

জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ এমএসএল। এখন লেকে পানি আছে ১০৭.৬৬ এমএসএল। সকাল পর্যন্ত ধারণক্ষমতার কাছাকাছি পৌঁছে যাবে। এ অবস্থায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জলকপাট খুলে দেওয়া হবে। না হয় পানির চাপে বাঁধ ধসে যাবে। বর্তমানে হ্রদে প্রয়োজনের চেয়ে বেশি পানি আছে। 

আরও পড়ুন: খুলে দেওয়া হচ্ছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট, জরুরি সতর্কবার্তা জারি

/এএম/ 
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী