বন্যায় ডুবে যাওয়া শিশুকে উদ্ধার করে হেলিকপ্টারে ঢাকায় আনলো বিজিবি

ফেনী প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৪, ১১:৫৮আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৭:৪৪

ফেনীর পরশুরামে বন্যার পানিতে ডুবে যাওয়া নাজমুল নামে দেড় বছর বয়সী এক মুমূর্ষু শিশুকে উদ্ধার করে হেলিকপ্টারে করে ঢাকায় এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।

রবিবার (২৫ আগস্ট) সকালে বিজিবির সদরদফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত অসহায় বানভাসি মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য বিজিবি হেলিমিশন পরিচালিত হয়।

এ সময় বিজিবির এয়ার উইংয়ের উপ-মহাপরিচালক কর্নেল মো. মঈনুল ইসলামের কাছে খবর আসে পার্শ্ববর্তী অন্তপুর গ্রামের প্রবাসী কাজী নুরুল আমিনের দেড় বছর বয়সী শিশু নাজমুল বন্যার পানিতে তলিয়ে গেছে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এ পরিস্থিতিতে বিজিবি কর্মকর্তা তাৎক্ষণিকভাবে তার পরিবারের লোকজনসহ হেলিকপ্টারে করে তাকে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নিয়ে আসে।
 
পরে সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত।
 
এতে আরও বলা হয়, বিজিবি দুটি হেলিকপ্টারে করে বাংলাদেশ সেনাবাহিনীর দুই হাজার কেজি ত্রাণসামগ্রী ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় ও কুমিল্লার চৌদ্দগ্রামের হিঙ্গুলা হাসানিয়া উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেয়।

/এফআর/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী