৪ দিন পর চট্টগ্রামের সঙ্গে শুরু হচ্ছে সারা দেশের ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ আগস্ট ২০২৪, ২২:৪৪ আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ২২:৪৪

চার দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হচ্ছে সোমবার (২৬ আগস্ট) রাত থেকে। রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেন। এরপর রাত ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ঢাকা-চট্টগ্রাম মেইল ট্রেন।

রাত ১০টার দিকে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ম্যানেজার সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘মঙ্গলবার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাবে মহানগর গোধূলী এক্সপ্রেস ও কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন। কক্সবাজার থেকে ঢাকা যাবে পর্যটক এক্সপ্রেস, চট্টগ্রাম থেকে সিলেট যাবে পাহাড়িকা এক্সপ্রেস ও সাগরিকা এক্সপ্রেস। ঢাকা থেকে চট্টগ্রামে আসবে মহানগর প্রভাতী এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস ও কর্ণফুলী এক্সপ্রেস। এ ছাড়া চট্টগ্রাম থেকে তেলবাহী ট্রেন এবং কনটেইনার চলাচল করবে।’ 

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সীতাকুণ্ড, মীরসরাই, ফেনী এবং কুমিল্লাসহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ট্রেন চলাচল বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সূত্র জানিয়েছে, চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুরে প্রতিদিন ১১টি আন্তনগর ট্রেন চলাচল করে। এর বাইরে কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহে লোকাল ও কমিউটার ট্রেন নিয়মিত চলাচল করে। এখন থেকে স্বাভাবিকভাবে সব ট্রেন চলবে।

/এএম/
সম্পর্কিত
খেলনা ট্রেনে নীলগিরির সেরা দৃশ্য দেখবেন যেভাবে
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
উত্তরবঙ্গের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের বৈঠক
টিভিতে আজকের খেলা (২৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ সেপ্টেম্বর, ২০২৬)
এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: ওয়াল স্ট্রিটের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: ওয়াল স্ট্রিটের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা