চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মারামারিতে আহত ১০

চাঁদপুর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩১

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মারামারির ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। এর মধ্যে ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিসে আহত সাত শিক্ষার্থীকে ভর্তি করা হয়।

তারা হলেন- উজ্জল (২২), সায়মা (২২), মেঘ (২২), আসমা (২১), জেমা (২০), আফরোজা (২৩), বৈশাখী (২১)।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, গত ২১ আগস্ট ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ১৩ দফা দাবি নিয়ে প্রতিষ্ঠান বরাবর স্মারকলিপি দেওয়ার পর তা পূরণ না হওয়াকে কেন্দ্র করে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব শুরু হয়। এ নিয়ে রবিবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শুরু হলে পরে মারামারি ও হাতাহাতিতে রূপ নেয়। তবে এ বিষয়ে আহতরা কোনও কথা বলতে চাননি।

হাসপাতালের আরএমও ডা. আসিবুল হাসিব বলেন, আমরা ৯ জনকে চিকিৎসা দিয়েছি।

তবে এ বিষয়ে কথা বলতে নার্সিং ইনস্টিটিউট গেলে কোনও শিক্ষার্থী কথা বলতে চাননি।

নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ জয়নব বেগম বলেন, যে দাবি নিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে তা নিরসনে আমরা বসেছি। আশা করি সমাধান হয়ে যাবে।

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম