কক্সবাজারে সংঘর্ষে দুই গ্রামের অর্ধশতাধিক আহত

কক্সবাজার প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৪

কক্সবাজারে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দুই গ্রামের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার শহরের ১নং ওয়ার্ডে সমিতিপাড়া ও কুতুবদিয়া পাড়ার স্থানীয়দের মধ্যে এ ঘটনা ঘটে।

এ সময় দুই পক্ষের মধ্যে হামলা, ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনা। এসব ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

খবর পেয়ে সন্ধ্যার দিকে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে পরিস্থিতি শান্ত করে। এ সময় রামু সেনানিবাসের ৯ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল তানভীর হোসেন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান সবাইকে।

কক্সবাজারে সংঘর্ষে দুই গ্রামের অর্ধশতাধিক আহত

লে. কর্নেল তানভীর হোসেন বলেন, যারা অন্যায়ের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করা যাবে না।

এর আগে, সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়ার লোকজন একে অপরকে অভিযোগ করে বক্তব্য দিতে থাকেন। সমিতিপাড়ার লোকজনের অভিযোগ, কুতুবদিয়াপাড়ার হাজার হাজার লোকজন সমিতিপাড়ার লোকজনের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। দোকানপাট লুট করেছে। অনেককে মারধর করেছে।

অন্যদিকে পাল্টা অভিযোগ কুতুবদিয়াপাড়ার লোকজনের। তাদের দাবি, ফুটবল খেলাকে কেন্দ্র করে অবৈধ বসবাসরত রোহিঙ্গাসহ তারা সমিতিপাড়ার লোকজনের সঙ্গে অন্যায় ও মারধর করেছে। অনেকেই গুরুতর আহত হয়েছেন। তাদেরকে রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যেতে দেয়নি। পরে ট্রলারে করে নদীপথে হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি