আ.লীগ সরকারের সময়ে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম খুঁজতে হচ্ছে কমিটি

নোয়াখালী প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৮

আওয়ামী লীগ সরকারের সময়ে দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণে অনিয়ম খুঁজতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘সারা দেশে মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও মসজিদ উদ্বোধনের আগেই মসজিদের দেয়ালে ফাটল ধরেছে। অনেক জায়গায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে যারাই অনিয়ম করেছে তাদের আইনের আওতায় আনা হবে।’

নোয়াখালীর বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বন্যার পানি কমতে শুরু করলেও নোয়াখালীতে জলাবদ্ধতার পানি কমছে না। এখনও শহরে পানি জমে আছে। সার্কিট হাউজের সামনে দিয়ে আসতে দেখলাম সেখানেও পানি জমা। আমি জেনেছি, নোয়াখালীর জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। এর জন্য দায়ী অবৈধ স্থাপনা। খাল ও নালা দখল করে অনেক নেতা অবৈধভাবে খামার করেছে, দোকানপাট করেছে। এসব উচ্ছেদ করতে হবে। তা না হলে নোয়াখালীর জলাবদ্ধতা শেষ হবে না। আমি জেলা প্রশাসককে এ বিষয়ে বলেছি। আশা করছি, তিনি দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাবেন।’

এ সময় নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
জাতীয় বেতনস্কেলে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেওয়ার অনুরোধ
প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন অনু‌ষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা
ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা
সর্বশেষ খবর
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ