মডেল মসজিদ নির্মাণে সৌদি আরব কোনও টাকা দেয়নি: প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৫, ১৫:৪৪আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৮:০৯

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পতিত স্বৈরাচার ৫৬০টি মসজিদ করেছিলেন। সেখানে এক বিলিয়ন ডলার … অনেকে বলেন, সমর্থকরা বলতে চেষ্টা করেন যে এটি সৌদি সরকারের অর্থায়নে একটি প্রকল্প। সৌদি আরব এখানে একটা টাকাও দেয়নি। জনগণের ট্যাক্সের টাকায় এটি এক বিলিয়ন ডলারের একটি প্রকল্প।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।   

প্রেস সচিব বলেন, ‘এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসেছে। দেখা গেছে যে খুবই প্রভাবশালী একজন মন্ত্রী তার এলাকায় শহরে না করে ৮ কিলোমিটার দূরে যেখানে উনি একটা রিসোর্ট করছেন, সেখানে উনি মসজিদ করেছেন সরকারি টাকায়। একটা মসজিদের ব্যয় ১৭ কোটি টাকা। এখানে এত দুর্নীতি হয়েছে, অনেকেই বলছেন যে সেটা না হলে অর্ধেক খরচে করা যেতো। সেই বিষয়ে আজকে উপদেষ্টা পরিষদে আলাপ হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এটি তদন্ত করার জন্য একটি কমিটি করে দিয়েছে।’

শফিকুল আলম বলেন, ‘এই কমিটি মসজিদ নির্মাণে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, অন্যায়-অনাচার হয়েছে, সেগুলো তারা তদন্ত করে দেখবেন।’   

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন। চার দিনের সফরে তিনি চীনে যাবেন। সেখানে একটি আন্তর্জাতিক কনফারেন্স আছে, সেখানে অনেক আন্তর্জাতিক নেতারা আসেন। উনি ওখানে কথা বলবেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি এই সম্মেলনের বাইরেও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে।’

প্রেস সচিব আরও  বলেন, ‘৬টি সংস্কার কমিশন অনেক সুপারিশ দিয়েছে, যা প্রায় ২ হাজারের মতো। সেখানে এমন কিছু বিষয় আছে, সেগুলোর জন্য আসলে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই। নীতিগতভাবে নির্দিষ্ট মন্ত্রণালয় সেগুলো বাস্তবায়ন করতে পারে। সেগুলো খুব প্রশাসনিক সিদ্ধান্ত, এগুলোর সঙ্গে অর্থেরও সংশ্লিষ্টতা তেমন নেই। সেই সিদ্ধান্তগুলো যাতে খুব দ্রুত নেওয়া যায়, সেজন্য আজকে প্রধান উপদেষ্টা বলেছেন ‘

তিনি বলেন, ‘এটার ওপর কাজ হচ্ছে। ৩৯ পৃষ্ঠার একটি নথি তৈরি করা হচ্ছে যে কোন কোন কাজগুলো করা হবে এবং এই সিদ্ধান্তগুলো প্রতিটি মন্ত্রণালয়ে বিতরণ করা হবে। তারা তাদের মতো করে এই কাজগুলো বাস্তবায়ন করবে।’

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান