দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যার পর বিচ্ছিন্ন হাত নিয়ে গেছে দুর্বৃত্তরা

কুমিল্লা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৩

কুমিল্লার দাউদকান্দিতে দিনদুপুরে এক যুবককে কুপিয়ে হত্যার পর ডান হাত কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।

নিহত মো. মহিউদ্দিন (৩০) ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং পেশায় রংমিস্ত্রি ছিলেন। ওলানপাড়া গ্রামের একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, মহিউদ্দিন মাদকাসক্ত ছিলেন।

মহিউদ্দিনের মা মনোয়ারা বেগম ও বড় ভাই মো. মহসীন জানান, মহিউদ্দিন রংমিস্ত্রি হিসেবে কাজ করতো। রাজনৈতিক কোনও দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না। কোনও শক্রও ছিল না। কিন্তু কে বা কারা শনিবার দুপুরে বসতবাড়িসংলগ্ন মসজিদের কাছে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ডান হাত বিচ্ছিন্ন করে নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহিউদ্দিন গৌরীপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। সে সময় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা করে তাকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল নাঈম বলেন, মহিউদ্দিনকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার ডান হাত পাওয়া যায়নি। কনুইয়ের ওপর থেকে হাত বিচ্ছিন্ন করা হয়েছে। হাত বিচ্ছিন্ন করার পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। এ ছাড়া মাথা-পাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রোমেন বড়ুয়া বলেন, ‘ধারণা করছি, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। কারা ঘটনায় জড়িত এখনও জানা যায়নি। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হবে।’

/এএম/
সম্পর্কিত
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের