নোবিপ্রবিতে কাওয়ালী ও শানে মোস্তফা (সাঃ) আয়োজিত

নোবিপ্রবি প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণে এবং বন্যার্তদের পুর্নবাসনে আর্থিক সহযোগিতা সংগ্রহে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘২৪ এর মঞ্চ’ এর উদ্যোগে কাওয়ালী ও শানে মোস্তফা (সাঃ) আয়োজিত হয়েছে। এতে নোবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীরা কাওয়ালী ও বিপ্লবী গান পরিবেশন করেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে ক্যাম্পাসের শহীদ মিনারে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। কবিতা, কাওয়ালী ও বিদ্রোহী গানের অনুষ্ঠানটিতে নামে ছাত্র-জনতার ঢল।

আয়োজনের শুরুতে ২৪ এর মঞ্চের উদ্যোগে বিগত বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নির্যাতিত এবং নিপীড়িত আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফয়েজ আহমেদকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।

কবিতা, কাওয়ালী ও বিদ্রোহী গানের অনুষ্ঠানটিতে নামে ছাত্র-জনতার ঢল

এতে অংশ নেওয়া সাইফুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী আহত এবং নিহত হয়। পাশাপাশি বন্যা পরিস্থিতির কারণে ছাত্ররাও মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এমন এক আয়োজন যেন সবার মাঝে তারুণ্যের সেই পুরোনো স্বাদ ফিরে এনে দেয়।

অনুষ্ঠান উপভোগ করতে আসা শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাস জীবনে কয়েকবছরেও এরকম গানের আসর দেখেনি নোবিপ্রবিয়ানরা। সবাই নিজ নিজ ইচ্ছামতো গানের সুরে সুর মিলিয়ে উপভোগ করছে। দীর্ঘদিন পর এই গানের আসর যেন ক্যাম্পাসকে পুনরুজ্জীবিত করে তুলেছে।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নোবিপ্রবির বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস আলী অডিটোরিয়ামে চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।

/আরআইজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির লাশ উদ্ধার
নোবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে নাহিদ-মুদ্দাচ্ছির
সরকারি গাড়িতে চড়ে নিয়োগ পরীক্ষা দিতে এলেন উপদেষ্টার এপিএস
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের