দুই মাস পর উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল

রাঙামাটি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০০

দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাগজকল কর্ণফুলী পেপার মিল (কেপিএম) দুই মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। ১৯৫৩ সালে ৪০০ একর জমিতে গড়ে ওঠা এই কলে আশানুরূপ উৎপাদন না থাকায় দীর্ঘদিন ধরে লোকসান হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল হাকিম।

তিনি জানান, কাঁচামাল সংকটে গত ২০ জুলাই থেকে প্রায় ২ মাস কারখানাটিতে কাগজ উৎপাদন করা সম্ভব হয়নি। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে সব সংকট কাটিয়ে ফের মিলটি উৎপাদনে ফিরেছে।

কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক বলেন, ‘বুধবার রাত থেকে কেপিএম আবারও কাগজ উৎপাদনে ফিরেছে। আমরা শ্রমিক-কর্মচারী সবার পক্ষ থেকে মাননীয় শিল্প উপদেষ্টা, বিসিআইসি কর্তৃপক্ষ এবং কেপিএম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আশা করছি মিলটি আবারও পুরোদমে উৎপাদনে ফিরে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।’

১০০ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু করা কেপিএমে অর্ধশতাব্দী পর উৎপাদন নেমে এসেছে ৫-১০ মেট্রিক টনে। বাঁশ ও গাছের সহজলভ্যতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি আমদানিকৃত পাল্পের ওপর নির্ভর করায় প্রায় বন্ধ থাকে মেশিনগুলো।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে