মব কিলিংয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দলমত দেখা হবে না: উপদেষ্টা নাহিদ

নোয়াখালী প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৮

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, গণমাধ্যম কর্মীদের দীর্ঘদিনের কিছু দাবি দাওয়া রয়েছে। বাংলাদেশে কীভাবে একটি স্বাধীন গণমাধ্যম কাজ করতে পারে, সেটার জন্য যে আইন ও নীতিমালা সংস্কার প্রয়োজন গণমাধ্যম সংস্কার কমিশন সে প্রস্তাবনা এবং রূপরেখা তৈরি করবে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদে বন্যাদুর্গতদের সঙ্গে মতবিনিময় ও ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, মব জাস্টিস বা মব কিলিং সরকার সমর্থন করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবক হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে কয়েকজনকে আটক করেছে। যারাই এ ধরনের কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। মব কিলিংয়ে জড়িতদের বিরুদ্ধে নেওয়ার ক্ষেত্রে কোনও দলমত দেখা হবে না।

নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেটের দাম কমানো ও মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ তৈরির বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা চলছে। এটি জনগণের দীর্ঘদিনের দাবি। অচিরেই তা পূরণ করা হবে।

এ সময় নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদসহ জেলার বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

/এএম/এফআর/
সম্পর্কিত
ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে নাহিদ ইসলামের শুভেচ্ছা বিনিময়
‘সরকারের মধ্য থেকে এস আলম ও সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা হচ্ছে’
অতীতে মাদ্রাসার ছাত্রদের জঙ্গি হিসেবে দেখানো হতো: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী