খতিবের অপসারণ দাবিতে মডেল মসজিদে হট্টগোল

মীরসরাই প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫০

মীরসরাই উপজেলায় মডেল মসজিদের খতিব আরিফুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লিরা। এ নিয়ে মসজিদে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এরপর মসজিদে জুমার নামাজ শুরু হওয়ার সময়ে খতিবকে অপসারণ দাবিতে হট্টগোল সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মানববন্ধনে অংশ নেওয়া পারভেজ চৌধুরী বলেন, খতিব আরিফুল ইসলাম নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত। তিনি সবসময় আওয়ামী লীগের গুণগান গাইছেন। সুদকে হালাল করার চেষ্টা করেছেন মিম্বারে বসে। খতিবকে বহিষ্কারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এরপরও অপসারণ না করায় মানববন্ধন করেছি।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহফুজা জেরিন বলেন, খতিব আরিফুর রহমানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ ও স্মারকলিপি পেয়েছি। মুসল্লিদের অভিযোগটি তদন্ত করে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
জাতীয় বেতনস্কেলে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেওয়ার অনুরোধ
প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন অনু‌ষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা
ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা
সর্বশেষ খবর
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ